Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফরাক্কায় উত্তাল গঙ্গায় সেনাবাহিনীর মক ড্রিল

বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার হঠাৎই উড়ে এল ফরাক্কা ব্যারাজের উপর। নদীবক্ষে চক্কর কাটার পর যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টার থেকে উত্তাল গঙ্গায় ফেলা হয় তিনটি স্পিডবোট।

ফরাক্কায় উত্তাল গঙ্গায়  সেনাবাহিনীর মক ড্রিল
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বায়ুসেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার হঠাৎই উড়ে এল ফরাক্কা ব্যারাজের উপর। নদীবক্ষে চক্কর কাটার পর যুদ্ধকালীন তৎপরতায় হেলিকপ্টার থেকে উত্তাল গঙ্গায় ফেলা হয় তিনটি স্পিডবোট। তারপর গঙ্গায় ঝাঁপ দেয় সশস্ত্র বাহিনী। স্রোতের অনুকূলে সাঁতরে নৌকায় উঠে পড়েন সেনা জওয়ানরা। হঠাৎ এই দৃশ্য দেখে চমকে ওঠেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় শুরু হয়ে যায় শোরগোল। পরে জানা যায়, ফরাক্কা ব্যারাজের সুরক্ষায় ভারতীয় সেনার বিশেষ মকড্রিল চলছে। শুক্রবার সকাল থেকে ফরাক্কা ব্যারেজের আপ স্ট্রিমে বায়ুসেনার হেলিকপ্টার থেকে গঙ্গাবক্ষে নেমে সেনাবাহিনী, বায়ুসেনা এবং এনডিএম বাহিনীর সদস্যদের বিভিন্নরকম কসরত করতে দেখা যায়। তালতলাঘাট সংলগ্ন এলাকায় হেলিকপ্টার থেকে আটজন জলে ঝাঁপ দেন। সাঁতরে পরে নৌকায় ওঠেন তাঁরা। এছাড়া কয়েকটি স্পিডবোট যায় বিভিন্ন ঘাটের দিকে। প্রশিক্ষণের সময় জেলেদের মাছ ধরার নৌকাগুলিকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। 

Advertisement

ফরাক্কা ব্যারাজের জিএম আর ডি দেশপান্ডে বলেন, ‘সেনাবাহিনী আমাদের কাছে মকড্রিলের জন্য অনুমতি চেয়েছিল। সুরক্ষার স্বার্থে তা দেওয়া হয়। কিন্তু কী উদ্দেশ্যে এসব জানি না।’ জিজ্ঞাসা করা হলে জঙ্গিপুর পুলিস জেলার এক আধিকারিকও এ সম্পর্কে কিছু জানাতে চাননি। উল্লেখ্য, এর আগে গত মে মাসের মাঝামাঝি প্রতিরক্ষা মন্ত্রকের নির্দেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সংযোগকারী ফরাক্কা ব্যারাজ অঞ্চল আরও সুরক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ