Bartaman Logo
১৪ জুন, ২০২৬

উরিতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখল সেনা, শহিদ জওয়ান

ফের রক্তাক্ত কাশ্মীর। বুধবার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। এই ঘটনায়  শহিদ এক জওয়ান।

উরিতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখল সেনা, শহিদ জওয়ান
  • ১৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: ফের রক্তাক্ত কাশ্মীর। বুধবার উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল সেনা। এই ঘটনায়  শহিদ এক জওয়ান। সেনা সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারামুলার উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করছিল কয়েকজন জঙ্গি। তা টের পেয়েই তৎপর হয়ে ওঠে বাহিনী। দু’পক্ষের গুলির লড়াই শুরু হয়। তাতেই শহিদ হয়েছেন সেনার এক জওয়ান। খারাপ আবহাওয়ার সুযোগে জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনা। 

Advertisement

সূত্রের খবর, এই জঙ্গিরা পাকিস্তানের সেনার মদতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশর চেষ্টা করছিল। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন কয়েকটি সেনা ঘাঁটিতে আক্রমণের ছক ছিল তাদের। সেনার তৎপরতায় ওই অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে।  এমনিতেই নিয়ন্ত্রণরেখার নিরাপত্তায় এতটুকু খামতি থাকে না। এই ঘটনার পর আরও সতর্ক সেনা জওয়ানরা। হাই অ্যালার্ট জারি হয়েছে ওই এলাকায়। 
এদিকে, কাশ্মীরের কুলগ্রামে সেনার ‘অপারেশন অখাল’ ১৩ দিন পেরল। অগাস্টের প্রথমদিনে শুরু হওয়া অভিযানে নিকেশ হয়েছে দুই জঙ্গি। শহিদ হয়েছেন দুই জওয়ান। আহত অন্তত ন’জন। বুধবার কাশ্মীর পুলিসের ইন্সপেক্টর জেনারেল, ভি কে বির্দি জানিয়েছেন, ‘আমরা অপারেশন অখালের শেষপর্যায়ে রয়েছি।’ তিনি জানিয়েছেন, সাম্প্রতিক ইতিহাসে এটিই কাশ্মীর উপত্যকায় দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযান। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে জম্মু-কাশ্মীরের সাম্বা সীমান্তে নাইট কার্ফুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে তা প্রত্যাহার করা হয়েছে।   ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ