Bartaman Logo
৯ জুন, ২০২৬

অরুণাচলে বাজেয়াপ্ত অস্ত্র, গোলাবারুদ

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাফল্য পেল অসম রাইফেলস। গোপন খবরের ভিত্তিতে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মিয়াও-বিজয়নগর এমএস ৩৮ এলাকায় অভিযান চালায় অসম রাইফেলস।

অরুণাচলে বাজেয়াপ্ত অস্ত্র, গোলাবারুদ
  • ১৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইটানগর: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাফল্য পেল অসম রাইফেলস। গোপন খবরের ভিত্তিতে অরুণাচল প্রদেশের চাংলাং জেলার মিয়াও-বিজয়নগর এমএস ৩৮ এলাকায় অভিযান চালায় অসম রাইফেলস। এই অভিযানে বিশেষজ্ঞ দল, বিশেষ প্রযুক্তি সরঞ্জাম, বাহিনীর কুকুর ব্যবহার করে ব্যাপক তল্লাশি চালানো হয়েছিল। অভিযানে তিনটি রাইফেল, দুটি একে সিরিজের অস্ত্র, একটি ল্যাথোড, একটি আন্ডার ব্যারেল গ্রেনেড, একটি ৭.৬২ মিমি স্থানীয়ভাবে তৈরি রাইফেল, বিপুল পরিমাণে গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।  বাজেয়াপ্ত অস্ত্রগুলো কোথা থেকে বা কোন অভিসন্ধিতে আনা হয়েছিল,তা খতিয়ে দেখছে বাহিনী। ছবি: পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ