Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গেই বাগদান, স্বীকার অর্জুনের

দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর এক পডকাস্টে এমনটাই জানালেন অর্জুন রামপাল

বান্ধবী গ্যাব্রিয়েলার সঙ্গেই বাগদান, স্বীকার অর্জুনের
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২

মুম্বই, ১৪ ডিসেম্বর: দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বাগদান সেরে ফেলেছেন, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর এক পডকাস্টে এমনটাই জানালেন অর্জুন রামপাল। তবে বিয়ে কবে হবে সেই বিষয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন অর্জুন। ২০১৮ থেকে সম্পর্কে রয়েছেন অর্জুন ও দক্ষিণ আফ্রিকার মডেল তথা ফ্যাশন ডিজাইনার গ্যাব্রিয়েলা দিমিত্রিয়াদেস। তাঁদেরউ দুই সন্তানও রয়েছে। যদিও প্রকাশ্যে দু’জনের প্রেমের কথা কখনও জানাননি অর্জুন।

Advertisement

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেই সবটা খোলসা করেছেন তিনি। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চর্চায় রয়েছে এই জুটি। ২০১৯ সালে নিজের প্রথম স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অর্জুনের। প্রাক্তন সুপারমডেল মেহেরকে ১৯৯৮ সালে বিয়ে করছিলেন অর্জুন। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে মেহের জানিয়েছিলেন, অর্জুন ও তিনি নিজেদের মধ্যে আলোচনা করেই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন। 

সম্পর্কিত সংবাদ