Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

জ্যোতিকে ভ্রমণের টাকা জোগাত আরবের সংস্থা, তথ্য গোয়েন্দাদের হাতে, ধৃত ভ্লগারের পুলিস হেফাজতের মেয়াদ বাড়ল

দেশ-বিদেশের কোনায় কোনায় ঘুরেছে সে। পাকিস্তানের চর হিসেবে সংগ্রহ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। ইউটিউব চ্যানেলের ঝকমকে ভিডিওগুলি দেখলে প্রশ্ন জাগা স্বাভাবিক— কোথা থেকে এত টাকা পেত জ্যোতি মালহোত্রা?

জ্যোতিকে ভ্রমণের টাকা জোগাত আরবের সংস্থা, তথ্য গোয়েন্দাদের হাতে, ধৃত ভ্লগারের পুলিস হেফাজতের মেয়াদ বাড়ল
  • ২৩ মে, ২০২৫ ১২:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: দেশ-বিদেশের কোনায় কোনায় ঘুরেছে সে। পাকিস্তানের চর হিসেবে সংগ্রহ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত খুঁটিনাটি তথ্য। ইউটিউব চ্যানেলের ঝকমকে ভিডিওগুলি দেখলে প্রশ্ন জাগা স্বাভাবিক— কোথা থেকে এত টাকা পেত জ্যোতি মালহোত্রা? ধীরে ধীরে রহস্যের জাল ছাড়াচ্ছেন তদন্তকারীরা। এবার তাঁদের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। একাধিক জায়গা থেকে স্পন্সরশিপ পেত জ্যোতি। তার মধ্যে অন্যতম সংযুক্ত আরব আমিরশাহির একটি ট্রাভেল কোম্পানিও। সেটির নাম ‘উইগো’। তদন্তকারীরা জেনেছেন, এই কোম্পানি পাকিস্তানে কাজ করার বৈধ লাইসেন্সও পেয়েছিল। জ্যোতির একাধিক ভিডিওতে টাকা ঢেলেছিল তারা। পাক চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তার ট্রাভেল ভ্লগ নজরে রাখা হয়েছে। সেখান থেকেই উঠে আসছে একের পর এক তথ্য। বর্তমানে পুলিস হেফাজতে রয়েছে ওই ইউটিউবার। বৃহস্পতিবার জ্যোতির হেফাজতের মেয়াদ চারদিনের জন্য বাড়িয়েছে হরিয়ানার এক আদালত। 

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, জ্যোতির ভিডিওর পাশাপাশি তার স্পন্সরশিপের দিকেও কড়া নজর রাখা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে প্রত্যেকটি সংস্থাকে। তার মধ্যেই সবচেয়ে উল্লেখযোগ্য ‘উইগো’। কারণ, এই সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাকিস্তানের। সিঙ্গাপুর ও দুবাইয়ে অফিস রয়েছে তাদের। পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থা হিসেবেও স্বীকৃতি পেয়েছিল। এই সংস্থার সঙ্গে কীভাবে জ্যোতির চুক্তি হয়েছিল, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।   

Advertisement
সম্পর্কিত সংবাদ