Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগামী বছরের ভিআইটিইইইর জন্য আবেদনপত্র গ্রহণ শুরু

ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ভিআইটি) ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রবেশিকা পরীক্ষার (ভিআইটিইইই ২০২৬) আবেদনপত্র গ্রহণ শুরু হল। আগামী বছর ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.viteee.vit.ac.in-এ গিয়ে আবেদন করা যাবে।

আগামী বছরের ভিআইটিইইইর জন্য আবেদনপত্র গ্রহণ শুরু
  • ২৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কলকাতা: ভেলোর ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ভিআইটি) ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রবেশিকা পরীক্ষার (ভিআইটিইইই ২০২৬) আবেদনপত্র গ্রহণ শুরু হল। আগামী বছর ইঞ্জিনিয়ারিংয়ে ভরতির জন্য শিক্ষা প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.viteee.vit.ac.in-এ গিয়ে আবেদন করা যাবে। ভিআইটির তরফে জানানো হয়েছে, প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভেলোর, চেন্নাই, অমরাবতী ও ভোপাল ক্যাম্পাসে ভরতি হতে পারবেন ভবিষ্যতের ইঞ্জিনিয়াররা। আগামী বছরের ২৮ এপ্রিল থেকে ৩ মে’র মধ্যে এক দফায় এই ভিআইটিইইই আয়োজন করা হবে। সারা দেশের ১৩৪টি কেন্দ্র ও ৯টি আন্তর্জাতিক কেন্দ্রে প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। পড়ুয়ারা নিজেদের সুবিধা মতো পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার সুযোগ পাবেন। বিশ্বমানের পরিকাঠামো, বাণিজ্য মহলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং প্লেসমেন্টের অসাধারণ সুযোগের কারণে ভিআইটি ভারতের ইঞ্জিনিয়ারিং শিক্ষার অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ