Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / হেলথ

অ্যাপোলোয় ক্যানউইন

হঠাত্‍ করে ক্যান্সার নির্ণীত হলে, রোগী দিশেহারা হয়ে যান। অত্যন্ত হতাশ হয়ে পড়েন কোনও কোনও রোগী। কেউ কেউ অবসাদগ্রস্তও হয়ে পড়েন। অনেকে চিকিত্‍সা শুরু করে বন্ধ করে দেন।

অ্যাপোলোয় ক্যানউইন
  • ২৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হঠাত্‍ করে ক্যান্সার নির্ণীত হলে, রোগী দিশেহারা হয়ে যান। অত্যন্ত হতাশ হয়ে পড়েন কোনও কোনও রোগী। কেউ কেউ অবসাদগ্রস্তও হয়ে পড়েন। অনেকে চিকিত্‍সা শুরু করে বন্ধ করে দেন। অথচ ক্যান্সারের চিকিত্‍সা চালিয়ে সুস্থভাবে জীবনযাপন করছেন এমন মানুষের সংখ্যাও অনেক। ক্যান্সার জয়ী রোগীও বারংবার বলেন, ক্যান্সার অসুখটিকে হারাতে প্রয়োজন মনের জোর এবং চিকিত্‍সা চালিয়ে যাওয়া। নতুন করে আক্রান্ত হওয়া ক্যান্সার রোগীর জন্য তাই অ্যাপোলো ক্যান্সার সেন্টারের তরফে শুরু করা হল নতুন প্রকল্প ‘ক্যানউইন’। 

Advertisement

সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে একথা জানানো হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বৈঠকে উপস্থিত ছিলেন, ডাঃ সুরিন্দর সিং ভাটিয়া, ডাঃ সুপ্রতিম ভট্টাচার্য, ডাঃ মুক্তি মুখোপাধ্যায়, ডাঃ সন্দীপ গঙ্গোপাধ্যায়, ডাঃ শুভদীপ চক্রবর্তী, অঙ্কো সাইকোলজিস্ট সুহৃতা মুখোপাধ্যায়, গল্পকথক সৃষ্টি সেনগুপ্ত সহ একাধিক ক্যান্সার জয়ী ব্যক্তি।
বৈঠকেই চিকিত্‍সকরা জানান এই প্রকল্পটি এগিয়ে নিয়ে যাবেন অ্যাপোলোর ক্যান্সার চিকিত্সা পরিষেবার সঙ্গে যুক্ত ক্যান্সার বিশেষজ্ঞ, সার্জেন, রেডিওলজিস্ট, সাইকোলজিস্ট, এবং ক্যান্সারজয়ী রোগী। মূলত নতুন ক্যান্সার রোগীকে তাঁর চিকিত্সা সফরে মানবিক সহায়তা প্রদান করবে এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ