Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ফের জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, মৃত অন্তত ২০

ফের ভূমিকম্পের জোরালো ধাক্কা আফগানিস্তানে। রিখটার স্কেলে  ৬.৩ তীব্রতার ভূকম্পে বেঘোরে মৃত্যু হল অন্তত ২০ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

ফের জোরালো ভূমিকম্প আফগানিস্তানে, মৃত অন্তত ২০
  • ৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাবুল: ফের ভূমিকম্পের জোরালো ধাক্কা আফগানিস্তানে। রিখটার স্কেলে  ৬.৩ তীব্রতার ভূকম্পে বেঘোরে মৃত্যু হল অন্তত ২০ জনের। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জখম ৩২০। কম্পনে ভেঙে পড়েছে দেশের ঐতিহ্যবাহী পঞ্চদশ শতকের প্রাচীন মসজিদ মাজার-এ-শরিফ। সোমবারের গভীর রাতে বালখ এবং সামাঙ্গান প্রদেশ ভূমিকম্পে কেঁপে ওঠে।  মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের উৎস ছিল ভূমির ২৮ কিলোমিটার গভীরে। তালিবান সরকারের স্বাস্থ্য বিভাগের তরফে মুখপাত্র শামিম জয়ন্দা বলেন, দুই প্রদেশে অন্তত ৫ লক্ষ ২৩ হাজার মানুষ বসবাস। ভূকম্পের জেরে বহু ঘরবাড়ি, স্কুল সহ অন্যান্য পরিকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মৃত্যুর সংখ্যা সঠিকভাবে বলা যাচ্ছে না। এখনও অনেকে নিখোঁজ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ইতিমধ্যেই মার্কিন সংস্থার তরফে আফটার শকের আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। উৎসস্থল থেকে প্রায় ৪২০ কিলোমিটার দূরে রাজধানী কাবুলেও কম্পন অনুভূত হয় বলে জানা যাচ্ছে। বাল্খ প্রদেশের মুখপাত্র হাজি জাইদ জানিয়েছেন, ভূকম্পে মাজার-এ-শরিফ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। ওই দুর্যোগের পর সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে। গত আগস্টেই আফগানিস্তানে ৬.০ তীব্রতার কম্পনে ২ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছিল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ