Bartaman Logo
৯ জুন, ২০২৬

কিস্তোয়ারে ফের গুলির লড়াই, খতম তিন জঙ্গি

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে জয়েশ কমান্ডার সইফুল্লাহ। বিগত কয়েকমাসে কিস্তোয়ারে একাধিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

কিস্তোয়ারে ফের গুলির লড়াই, খতম তিন জঙ্গি
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। নিকেশ হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে জয়েশ কমান্ডার সইফুল্লাহ। বিগত কয়েকমাসে কিস্তোয়ারে একাধিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। তাতে নিকেশ হয়েছে বহু জঙ্গি। অধিকাংশই জয়েশের সদস্য। রবিবার সকালে খবর আসে চাতরু উপত্যকার পাসেরকুট এলাকায় কয়েকজন জঙ্গি গা-ঢাকা দিয়েছে। সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। বাহিনীর উপস্থিতি টের পেতেই জঙ্গলের ভিতরে থাকা একটি ঘর থেকে গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। কয়েক ঘণ্টা গুলির লড়াই চলে দুপক্ষের মধ্যে। পরে দেখা যায়, তিন জঙ্গির দেহ পড়ে রয়েছে। তাদের কাছ থেকে দুটি অ্যাসল্ট রাইফেল ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনাবাহিনীর জার্মান শেপার্ড কুকুর টাইসন। নিরাপত্তা বাহিনীর দাবি, মতদের জঙ্গিদের মধ্যে একজন জয়েশের সক্রিয় সদস্য সইফুল্লাহ। দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল। অন্তত ২০ বার সে বাহিনীর হাত থেকে বেঁচে গিয়েছে। জঙ্গিদের আর কোনো সদস্য লুকিয়ে আছে কি না, সেই খোঁজ চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ