Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

কর্ণাটকে কংগ্রেসে ফের গোষ্ঠীদ্বন্দ্ব!

কর্ণাটক ক্ষমতাসীন দল কংগ্রেসে ক্ষমতার টানাপোড়েন অব্যাহত। সিদ্ধারামাইয়াকে সরিয়ে ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে দলের অন্দরে।

কর্ণাটকে কংগ্রেসে ফের গোষ্ঠীদ্বন্দ্ব!
  • ৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: কর্ণাটক ক্ষমতাসীন দল কংগ্রেসে ক্ষমতার টানাপোড়েন অব্যাহত। সিদ্ধারামাইয়াকে সরিয়ে ডি কে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার দাবি উঠেছে দলের অন্দরে। সম্প্রতি অনেক চেষ্টা করে দলীয় অন্তর্কলহ মিটিয়েছিল হাত শিবির। তবে তা বেশিদিন স্থায়ী হল না। শিবকুমারকে মু্খ্যমন্ত্রী চেয়ে ফের দলের গোষ্ঠীদ্বন্দ্ব উস্কে দিলেন কংগ্রেস বিধায়ক সি পি যোগেশ্বর। মঙ্গলবার তিনি বলেন, ‘শিবকুমারের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। দলের অনেক বিধায়কই তা চাইছেন। ভিন্নমত পোষণ করার কোনও সম্ভাবনা নেই। তবে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব।’ একই কথা শোনা গিয়েছে শিবকুমার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইকবাল হুসেনের বক্তব্যে। তিনি জানান, কমপক্ষে একশোর বেশি বিধায়ক শিবকুমারকে সমর্থন করতে প্রস্তুত। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ