Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ক্ষুব্ধ বাঙালি রূপম

বাংলা কি ভারতে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে একটি নয়? রবিবার এই প্রশ্ন তুললেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। সদ্য দিল্লি পুলিসের তরফে একটি  চিঠি পাঠানো হয়েছে বঙ্গভবনে।

ক্ষুব্ধ বাঙালি রূপম
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাংলা কি ভারতে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে একটি নয়? রবিবার এই প্রশ্ন তুললেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী রূপম ইসলাম। সদ্য দিল্লি পুলিসের তরফে একটি  চিঠি পাঠানো হয়েছে বঙ্গভবনে। সেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ তকমা দিয়েছে দিল্লি পুলিস। কয়েকদিন আগেই বাংলাদেশি সন্দেহে আট জনকে আটক করা হয় দিল্লিতে। ওই আট জনের কাছ থেকে বাজেয়াপ্ত বেশ কিছু নথি বাংলা ভাষায় লেখা। সেগুলি অনুবাদের জন্য একজন অনুবাদকের খোঁজ করে বঙ্গভবনে চিঠি লেখা হয়েছে। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশের ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিকে হেনস্তার জন্য বাংলার শাসক দল তৃণমূল আগেই সরব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলা বলার জন্য অসম্মান তিনি মেনে নেবেন না। তৃণমূলের তরফে এদিনও দিল্লি পুলিসের চিঠির ছবি পোস্ট করে সমালোচনা করা হয়েছে। এই আবহে সরব হল বাংলার সংস্কৃতি মহলও। রূপম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘কী হচ্ছে এটা! বাংলা কি ভারতে স্বীকৃত ২২টি ভাষার মধ্যে একটি নয়? এটাকে বাংলাদেশের ভাষা বলে উল্লেখ করা হবে কেন? চূড়ান্ত মূর্খামির নিদর্শন!’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ