Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

১৫ বছর পর চালু আমতা-ধর্মতলা বাস

দীর্ঘ ১৫ বছর পর পুনরায় চালু হচ্ছে আমতা ভায়া মুন্সিরহাট ধর্মতলা রুটের ৬৩ নং বাস। রবিবার এই বাস চলাচলের সূচনা করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি।

১৫ বছর পর চালু আমতা-ধর্মতলা বাস
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: দীর্ঘ ১৫ বছর পর পুনরায় চালু হচ্ছে আমতা ভায়া মুন্সিরহাট ধর্মতলা রুটের ৬৩ নং বাস। রবিবার এই বাস চলাচলের সূচনা করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। স্থানীয় সূত্রে খবর, সোমবার থেকে এই রুটে বাস চলাচল করবে। আপাতত কয়েকটি বাস চললেও আগামী কয়েক মাসের মধ্যে ১৬টি বাস এই রুটে চালানোর পরিকল্পনা আছে বলে সূত্রের খবর। উদ্যোক্তরা জানিয়েছেন, আমতার কিসানমান্ডি থেকে এই বাস ছেড়ে দেবান্দী, মুন্সিরহাট, বড়গাছিয়া, দাশনগর হয়ে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে ধর্মতলা যাবে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই বাস চালু হওয়ায় আমতা ১ নং ব্লকের ৩০টি গ্রামের মানুষ উপকৃত হবেন। তাঁদের মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রুটে কিছু সমস্যার কারণে বছর ১৫ আগে বাস চলাচল বন্ধ হয়ে যায়। তারপর থেকে এইসব এলাকার মানুষের ধর্মতলায় যেতে খুব সমস্যা হতো। ফলে এই রুটে পুনরায় বাস চালু হওয়ায় মানুষের দীর্ঘদিনের সমস্যা মিটবে বলে মত স্থানীয় বাসিন্দাদের। বাস চালুর অন্যতম উদ্যোক্তা অলোক দে জানান, রুটটি পুনরায় চালু হওয়ায় অনেক মানুষ উপকৃত হবেন। ধর্মতলা পর্যন্ত বাসের ভাড়া ৫০ টাকা।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ