স্বাদে মিষ্টি হলেও এই উপকরণটি দিয়ে নোনতা খাবারও বানানো যায়। পাকা আম দিয়ে চেনা অচেনা স্বাদের রান্না বানিয়ে ফেলুন বাড়িতেই।
স্বাদে মিষ্টি হলেও এই উপকরণটি দিয়ে নোনতা খাবারও বানানো যায়। পাকা আম দিয়ে চেনা অচেনা স্বাদের রান্না বানিয়ে ফেলুন বাড়িতেই।
ম্যাঙ্গো ফ্রিটার্স
উপকরণ: পাকা আমের পিউরি কাপ, ময়দা কাপ, সুজি ৬ টেবিল চামচ, গুঁড়ো চিনি কাপ, বিটনুন সামান্য, আমচুর গুঁড়ো চা চামচ, কাঁচালঙ্কা কুচি স্বাদ অনুযায়ী, খাবার সোডা ১ চিমটি, নারকেল কোরা কাপ, ডিপ ফ্রাই করার জন্য সাদা তেল পরিমাণ মতো।
প্রণালী: আমের পিউরিতে তেল ছাড়া বাকি সব উপকরণ একে একে যোগ করুন ও ভালো করে মিশিয়ে নিন। মিনিট পাঁচেক ধরে এই মিশ্রণ ভালো করে ফাটিয়ে নিন। ঢাকা দিয়ে মিনিট কুড়ি রেখে দিন। তেল গরম করে আমের মিশ্রণ থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিয়ে মাঝারি আঁচে সোনালি রং ধরিয়ে ভেজে তুলে নিন। চাইলে গুঁড়ো চিনি মাখিয়ে পরিবেশন করতে পারেন।
ম্যাঙ্গো পুডিং
উপকরণ: পুডিংয়ের জন্য ৪ টেবিল চামচ চিনি, পাকা আমের পিউরি কাপ, দুধ ২ কাপ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, পাউরুটির স্লাইস ১টি, ডিম ৩টি ও একটি ডিমের কুসুম। সাজানোর জন্য: কিউব করে কাটা আমের স্লাইস।
প্রণালী: মাঝারি আঁচে দুধ সমানে নাড়াচাড়া করে ফুটিয়ে নিন। ঘন হতে দিন। দুধ ঘন হয়ে অর্ধেক পরিমাণ হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। পাউরুটির মাঝখানের নরম অংশ টুকরো করে কেটে নিয়ে দুধে মিশিয়ে দিন। এতে গুঁড়ো দুধ যোগ করুন ও মিক্সির জারে ঢেলে দু’মিনিট ঘুরিয়ে নিন। ডিম ও ডিমের কুসুমের সঙ্গে চিনি ফেটিয়ে নিয়ে মিক্সির জারে ঢেলে আলাদাভাবে দু’মিনিট ঘুরিয়ে নিন। এরপর তা দুধের মিশ্রণে যোগ করুন। এতে আমের পিউরি যোগ করে পুরোটা ছাঁকনিতে ছেঁকে নিন। পুডিংয়ের বাটিতে সাদা তেল ব্রাশ করে এই মিশ্রণ ঢেলে দিন। ভালো করে ঢাকা দিয়ে দিন। একটি পাত্রে পরিমাণ মতো জলে দিয়ে তার উপর স্ট্যান্ড রেখে তাতে পুডিংয়ের বাটি বসিয়ে দিন। পাত্রটিকেও ভালো করে ঢেকে দেবেন মাঝারি থেকে মৃদু আঁচে পুডিং ৩৫ মিনিট রান্না করুন। এরপর ঢাকা সরিয়ে দেখে নিন সেট হয়েছে কি না। সেট হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে ফ্রিজে দু’ঘণ্টা রেখে দিন। দু’ঘণ্টা পরে ডিমোল্ড করে পরিবেশন করুন আমের কিউব দিয়ে সাজিয়ে।
পাকা আমে ভাপা রুই
উপকরণ: রুই মাছ ৫ পিস, আমের পিউরি ১ কাপ, পেঁয়াজ কুচি কাপ, আদা কুচি ১ চা চামচ, কাঁচালঙ্কা ৪টি, লেবুর রস ২ টেবিল চামচ, লাল লঙ্কার গুঁড়ো ১ চা চামচ, ঘন নারকেলের দুধ কাপ, সাদা সর্ষে বাটা চা চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, বিটনুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো চা চামচ, সর্ষের তেল প্রয়োজন মতো, কারিপাতা ৫-৬টা।
প্রণালী: মাছে নুন, হলুদ ও অর্ধেক পরিমাণ লেবুর রস মাখিয়ে আধ ঘণ্টা রেখে দিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ও আদার কুচি হালকা করে ভেজে নিন। ঠান্ডা হলে কাঁচালঙ্কা যোগ করে মোলায়েম করে বেটে নিন। আমের পিউরিতে এই বাটা মশলা, নারকেলের দুধ, লেবুর রস, নুন ও বাকি সমস্ত মশলা যোগ করুন। মাছে এই মশলা ভালো করে মাখিয়ে দিন। ২ টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে কারিপাতা যোগ করুন ও এই তেল মাছে মাখিয়ে দিন। টিফিন কৌটোতে মশলা সমেত মাছ ভরে কৌটোর ঢাকা বন্ধ করে দিন। স্টিমারে এই মাছ ভরা কৌটো বসিয়ে মিনিট দশেক মাঝারি থেকে মৃদু আঁচে রান্না করে নামিয়ে নিন।