Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পরিষেবা বিভ্রাটে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, সমস্যায় ব্যবহারকারীরা

বড়দিনে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুএস)-এর পরিষেবা বিভ্রাট। এর জেরে ক্লাউড নির্ভর বিভিন্ন ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন আমেরিকা ও ভারতের বহু মানুষ।

পরিষেবা বিভ্রাটে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, সমস্যায় ব্যবহারকারীরা
  • ২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

নয়াদিল্লি: বড়দিনে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লুএস)-এর পরিষেবা বিভ্রাট। এর জেরে ক্লাউড নির্ভর বিভিন্ন ডিজিটাল পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন আমেরিকা ও ভারতের বহু মানুষ। একটি আউটেজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম জানিয়েছে, অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক ব্যবহারকারী সংযোগ সমস্যার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার ভোরে আমেরিকায় আচমকা এই পরিষেবা ব্যাহত হয়। অনেকেই জানান, অ্যাপ ও ওয়েবসাইট খুলতে দেরি হচ্ছে বা একেবারেই খুলছে না। ভারতে অভিযোগের সংখ্যা তুলনামূলক কম। তবে দেশের বিভিন্ন প্রযুক্তিকেন্দ্র থেকে সমস্যার কথা জানানো হয়। বিশেষ করে যে অনলাইন গেমিং ও অ্যাপগুলি এডব্লুএস-এর উপর নির্ভরশীল, সেগুলি সমস্যার মুখে পড়ে। যদিও অভিযোগ অস্বীকার করেছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস। সংস্থাটি জানায়, তাদের পরিষেবায় কোনও সমস্যা হয়নি। সব সিস্টেমই স্বাভাবিকভাবে কাজ করেছে। উল্লেখ্য, এর আগে গত অক্টোবর মাসেও এই ধরনের বিভ্রাট হয়েছিল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ