Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘গোটা জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হোক’, বার্তা ব্রিটিশ এমপির

জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাক অধিকৃত কাশ্মীরও ভারতেরই। তাই অবিলম্বে সেই অঞ্চলকে নয়াদিল্লির সঙ্গে যুক্ত করা উচিত। ফের ভারতের পক্ষে দাবি করলেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান।

‘গোটা জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করা হোক’, বার্তা ব্রিটিশ এমপির
  • ৬ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

জয়পুর: জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাক অধিকৃত কাশ্মীরও ভারতেরই। তাই অবিলম্বে সেই অঞ্চলকে নয়াদিল্লির সঙ্গে যুক্ত করা উচিত। ফের ভারতের পক্ষে দাবি করলেন ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান। কনজারভেটিভ পার্টির এই সাংসদ জানান, তিন দশক আগেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ডাক দিয়েছিলেন তিনি। এদিকে ফের বিক্ষোভের আগুনে উত্তপ্ত হয়ে উঠল পাক-অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান। রবিবার চিনারবাগ অঞ্চলে তুমুল বিক্ষোভ দেখায় জিবি ইয়ুথ মুভমেন্ট। আটকে দেওয়া হয় রিভার রোড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে পুলিশ। জিবি ইয়ুথ মুভমেন্টের চেয়ারম্যান সহ আটজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তত্ত্বাবধায়ক সরকারে বিতর্কিত ব্যক্তদের 

Advertisement

বসানো হয়েছে। আসন্ন সাধারণ নির্বাচনে ভোট চুরি করার লক্ষ্যেই এই পদক্ষেপ। যুবসমাজের দাবি, তত্ত্বাবধায়ক মন্ত্রিসভায় শিক্ষিত ও নিরপেক্ষ ব্যক্তিদের বসাতে হবে।
দীর্ঘদিন ধরে কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়েছেন ব্ল্যাকম্যান। সম্প্রতি জয়পুরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই কনজারভেটিভ পার্টির এমপি বলেন, ‘সম্প্রতি ৩৭০ অনুচ্ছেদ বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯২ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়। তখনই আমি এই পদক্ষেপের পক্ষে সওয়াল করেছিলাম।’ এখানেই না থেমে তাঁর বক্তব্য, ‘সেই সময়ে ব্রিটেনে এবিষয়ে বৈঠক করেছিলাম। আম জনতাকে জানিয়েছিলাম, কাশ্মীরি পণ্ডিতদের তাড়ানো উচিত হয়নি। কারণ শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে পৈতৃক ভিটে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।’ সন্ত্রাসবাদ ইস্যুতেও পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ান ‘ভারতপন্থী’ ব্রিটিশ সাংসদ। তাঁর কথায়, ‘জম্মু-কাশ্মীরের কিছু অংশ অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান। সন্ত্রাসবাদের সঙ্গে এই ইস্যু নিয়েও সরব হয়েছি। বারবার বলেছি, গোটা জম্মু-কাশ্মীর ভারতের অংশ হয়ে উঠুক।’ প্রসঙ্গত, গত জুলাই মাসে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় ভারতের পাশে দাঁড়িয়েছিলেন ব্ল্যাকম্যান। পার্লামেন্টে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের উল্লেখ করেছিলেন। এবার ফের ভারতের পক্ষে সওয়াল করলেন কনজারভেটিভ নেতা। 

সম্পর্কিত সংবাদ