Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আলির ভাবনা

পুরনো স্মৃতির উপর জমা পড়ে নতুন অভিজ্ঞতা। পুরনো স্মৃতিতে খানিক মরচে ধরে। পুরনো স্মৃতি সাধারণত ভুলতে শুরু করেন মানুষ।

আলির ভাবনা
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুরনো স্মৃতির উপর জমা পড়ে নতুন অভিজ্ঞতা। পুরনো স্মৃতিতে খানিক মরচে ধরে। পুরনো স্মৃতি সাধারণত ভুলতে শুরু করেন মানুষ। এমনটাই মনে করেন অভিনেতা আলি ফজল। তবে মায়ের সঙ্গে কাটানো স্মৃতি তিনি চোরাবালিতে হারিয়ে যেতে দিতে চান না। বরং লালন করতে চান নিজের মনে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় শৈশবের একটি ছবি পোস্ট করেছেন আলি। সঙ্গে তাঁর মা। সেখানেই নিজের ভাবনা ভাগ করে নিয়েছেন অভিনেতা। তিনি লিখেছেন, মাকে প্রতিমুহূর্তে ‘মিস’ করেন। ‘তোমাকে মিস করছি। ভীষণ মিস করি। এখন আর বেশি কিছু পোস্ট করতে ইচ্ছে করে না। তবে এটা না করে পারলাম না’, লিখেছেন আলি। মায়ের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তাঁর স্মৃতির গভীরে থেকে যাক, এটাই চান অভিনেতা।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ