Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তমান্নার মৃত্যুতে দোষীর সর্বোচ্চ শাস্তি চান আলিফা

আজ, বুধবার বিধায়ক পদে শপথ নেবেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

তমান্নার মৃত্যুতে দোষীর সর্বোচ্চ শাস্তি চান আলিফা
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার বিধায়ক পদে শপথ নেবেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার আগে মঙ্গলবার বিধানসভায় এসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে যান আলিফা। নাসিরুদ্দিন আহমেদের প্রয়াণে উপনির্বাচনে জয়ী হন আলিফা। প্রথমবার বিধানসভায় এসে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। আলিফা বলেন, বাবার কর্মভূমিতে এসে অন্যরকম অনুভূতি হচ্ছে। দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তবে উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমার আঘাতে মৃত্যু হয়েছে নাবালিকা তমান্না খাতুনের। সেই ঘটনায় দোষীর সর্বোচ্চ শাস্তি হোক, এটাই দাবি করেছেন আলিফা। আগামী দিনে তিনি তমান্নার বাড়িতে যাবেন বলেও জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ