Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নতুন প্রজন্মের গল্পে আলি

শশব্যস্ত আলি ফজল। তাঁর হাতে রয়েছে ‘মির্জাপুর’, ‘লাহোর: ১৯৪৭’ ছবির কাজ। এছাড়াও রজনীকান্তের ‘কুলি’ ছবিতে ক্যামিও করবেন তিনি।

নতুন প্রজন্মের গল্পে আলি
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শশব্যস্ত আলি ফজল। তাঁর হাতে রয়েছে ‘মির্জাপুর’, ‘লাহোর: ১৯৪৭’ ছবির কাজ। এছাড়াও রজনীকান্তের ‘কুলি’ ছবিতে ক্যামিও করবেন তিনি। এই আবহে নতুন ছবির সঙ্গে যুক্ত হচ্ছেন আলি। শোনা যাচ্ছে, ‘গেহরাইয়াঁ’, ‘কাপুর অ্যান্ড সন্স’ খ্যাত পরিচালক শকুন বাত্রার একটি ছবিতে কাজ করবেন আলি। সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা কাটাচ্ছেন নেট জগতে। এই গল্পই উঠে আসবে চিত্রনাট্যে। সমাজ, পরিচিতি, সম্পর্কতে সোশ্যাল মিডিয়ার প্রভাব তুলে ধরবেন পরিচালক। ইতিমধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ