Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

পাপারাৎজির চরিত্রে আলি

এবার পাপারাৎজির চরিত্রে দেখা যাবে অভিনেতা আলি ফজলকে। তারকাদের জীবনযাত্রার বহু ছবি দেখা যায় তাঁদের সৌজন্যে।

পাপারাৎজির চরিত্রে আলি
  • ২১ এপ্রিল, ২০২৫ ১৫:০৪
Prefer us on Google

এবার পাপারাৎজির চরিত্রে দেখা যাবে অভিনেতা আলি ফজলকে। তারকাদের জীবনযাত্রার বহু ছবি দেখা যায় তাঁদের সৌজন্যে। ক্যামেরার পিছনে থেকে তাঁরা তুলে ধরেন নানা রঙিন মুহূর্ত। তবে তাঁদের জীবনযাপন কেমন? সেলিব্রিটিদের একটা ছবি তুলতে কতখানি পরিশ্রম করতে হয় তাঁদের? বলিউডের সেই কঠিন সত্যের খোঁজ করবে আলি অভিনীত ছবিটি। বিনোদন জগতের চাকচিক্যের আড়ালে থাকা অন্ধকার বাস্তব ফুটে উঠবে সিনেমায়। সঙ্গে দেখা যাবে বিতর্কিত পাপারাৎজি সংস্কৃতির নানা দিকও। শোনা যাচ্ছে, চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে ছবির প্রস্তুতি শুরু করেছেন নায়ক। শীঘ্রই শ্যুটিং শুরু হবে বলে খবর।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ