Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

ভিডিও গেম খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা অক্ষয়-কন্যার

ভিডিও গেম খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল অভিনেতা অক্ষয় কুমারের কন্যাকে। শুক্রবার মুম্বইয়ে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এ উপস্থিত ছিলেন তিনি। সেখানে অভিনেতা জানান, ‘কয়েক মাস আগে অনলাইনে ভিডিও গেম খেলছিল আমার মেয়ে নিতারা।

ভিডিও গেম খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা অক্ষয়-কন্যার
  • ৪ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

মুম্বই: ভিডিও গেম খেলতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে হয়েছিল অভিনেতা অক্ষয় কুমারের কন্যাকে। শুক্রবার মুম্বইয়ে আয়োজিত ‘সাইবার সচেতনতা মাস ২০২৫’-এ উপস্থিত ছিলেন তিনি। সেখানে অভিনেতা জানান, ‘কয়েক মাস আগে অনলাইনে ভিডিও গেম খেলছিল আমার মেয়ে নিতারা। সেই সময় এক অচেনা ব্যক্তি তার কাছ থেকে নগ্ন ছবি চায়। তড়িঘড়ি গেমটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সে। তারপর পুরো বিষয়টি মাকে জানায়।’ খোদ বলিউড অভিনেতার মেয়েকে অনলাইনে এভাবে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির আবেদন জানিয়েছেন অভিনেতা স্বয়ং। একই মত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়েরও। শুক্রবারের ওই অনুষ্ঠানে অক্ষয়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, রাজ্য পুলিশের ডিজি রশ্মি শুক্লাও উপস্থিত ছিলেন। রানি বলেন, ‘সাইবার অপরাধ, মূলত নারী ও শিশুদের উপর হওয়া অন্যায়, এখন ঘরে ঘরে বাড়ছে। একজন মহিলা, মা ও ভারতীয় নাগরিক হিসেবে আমি জানি সচেতনতার কতখানি প্রয়োজন। পরিবারগুলি সচেতন হলেই আসল সুরক্ষা হবে।’ তিনি জানান, ‘সরকার ১৯৩০ ও ১৯৪৫ নম্বর চালু করেছে। যে কোনও বিপত্তিতে এই দু’টি নম্বরে যোগাযোগ করা যেতে পারে। একজন অভিনেত্রী হিসেবে আমি পর্দায় গল্প বলি। কিন্তু একজন নাগরিক হিসেবে এটা আমাদের সকলের দায়িত্ব, কোনও শিশু যেন কষ্ট না পায়। কোনও মহিলা যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ