Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইডিকে বিলুপ্ত করে দেওয়া হোক, দাবি অখিলেশের

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে বিলুপ্ত করার দাবি জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইডি আইন চালু করে কংগ্রেসই খাল কেটে কুমির এনেছে।

ইডিকে বিলুপ্ত করে দেওয়া হোক, দাবি অখিলেশের
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডিকে বিলুপ্ত করার দাবি জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। বুধবার ভুবনেশ্বরে এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ইডি আইন চালু করে কংগ্রেসই খাল কেটে কুমির এনেছে। সেই সময় বিভিন্ন দল এই নিয়ে বিরোধিতা করেছিল। কিন্তু কংগ্রেস তাতে কান দেয়নি। ন্যাশনাল হেরাল্ড মামলায় মঙ্গলবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি। কেন্দ্রীয় সংস্থার এই পদক্ষেপকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে দাবি করে দেশজুড়ে আন্দোসন শুরু করেছে হাত শিবির। এই পরিস্থিতি বুধবার ওড়িশায় গিয়ে অখিলেশ বলেন, কংগ্রেস ইডিকে বিলুপ্ত করার দাবি তুলুক। তাঁর যুক্তি আয়কর দপ্তর ও জিএসটি দপ্তর থাকা সত্ত্বেও ইডি থাকার অর্থ অন্য এজেন্সিগুলিকে বিশ্বাস না করা। অখিলেশ বলেন, ‘কংগ্রেস ইডি আইন এনেছিল। সেই সময় বহু দল এর বিরোধিতা করে। ইডি যে পরে কংগ্রেসকেই সমস্যায় ফেলবে, সেই কথাও বলা হয়েছিল। কিন্তু তাতে কান দেওয়া হয়নি।’ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলির ‘অপব্যবহার’ করছে বলেও এদিন অভিযোগ করেন অখিলেশ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ