Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়ল বিমানযাত্রী

বাড়ছে বিমান যাত্রীর সংখ্যা। আবার কলকাতা থেকে দেশের অন্যত্র যাওয়ার ভিড় বাড়ছে বিমানবন্দরে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনার পর কলকাতা থেকে দেশের অন্যত্র বিমান যাত্রীদের সংখ্যা কমতে শুরু করেছিল।

বাড়ল বিমানযাত্রী
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাড়ছে বিমান যাত্রীর সংখ্যা। আবার কলকাতা থেকে দেশের অন্যত্র যাওয়ার ভিড় বাড়ছে বিমানবন্দরে। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনার পর কলকাতা থেকে দেশের অন্যত্র বিমান যাত্রীদের সংখ্যা কমতে শুরু করেছিল। প্রতিদিন তিন হাজারের বেশি যাত্রী সংখ্যা কমছিল। সবমিলিয়ে প্রায় ১১ শতাংশের মতো যাত্রী সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু শনিবার থেকে দেখা গিয়েছে, বিমান যাত্রীদের সংখ্যা বাড়ছে। এখন কলকাতা থেকে অন্যত্র অন্তর্দেশীয় বিমানযাত্রীর সংখ্যা ২৬-২৭ হাজারে গিয়ে পৌঁছেছে। সেই সংখ্যা পহেলগাঁওয়ের ঘটনার পর ২০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মনে করা হচ্ছে, পহেলেগাঁওয়ের পর দেশের বর্তমান পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। সর্বত্র নিরাপত্তার কড়া বন্দোবস্ত। ফলে আবার নতুন করে পর্যটকরা অন্যত্র ঘুরতে যাওয়ার আগ্রহ প্রকাশ করছেন। যার জেরে বিমান যাত্রীর সংখ্যাও বাড়ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ