Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

রতন টাটাকে বিশেষ সম্মান এয়ার ইন্ডিয়ার

৮৮তম জন্মদিন উপলক্ষে টাটা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান রতন টাটাকে বিশেষ সম্মান। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নতুন বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমানের কল সাইনে খোদাই করা হল শিল্পপতির নাম।

রতন টাটাকে বিশেষ সম্মান এয়ার ইন্ডিয়ার
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

নয়াদিল্লি: ৮৮তম জন্মদিন উপলক্ষে টাটা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান রতন টাটাকে বিশেষ সম্মান। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস নতুন বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স বিমানের কল সাইনে খোদাই করা হল শিল্পপতির নাম। সংস্থার ৫১তম ৭৩৭-৮ ম্যাক্স বিমানের কল সাইন  বা রেজিস্ট্রেশন প্লেটে খোদাই করা থাকছে ভিটি-আরএনটি। যা আসলে শিল্পপতির নামকে স্মরণ করে।

Advertisement

ভিটি অর্থাৎ ভারত, এবং আরএনটি বলতে বোঝানো হয়েছে রতন নেভাল টাটা। যা তাঁকে ‘দ্য ভিশনারি’ হিসেবে সম্মান জানানোর প্রতীক। ১৮০ আসনযুক্ত এই বিমান শুক্রবার সিয়াটেল থেকে উড়েছে। সোমবার তা পৌঁছবে দিল্লিতে। শিল্পপতি টাটার নাম থাকা নয়, নানান কারণে এই বিমানটি গুরুত্বপূর্ণ। বিমানটির অত্যাধুনিক প্রযুক্তি আগামীতে আন্তর্জাতিক মঞ্চে এয়ার ইন্ডিয়ার নাম উজ্জ্বল করবে বলে দাবি সংস্থার।

সম্পর্কিত সংবাদ