Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ

মাঝ আকাশে বোমাতঙ্ক। থাইল্যান্ডে জরুরী অবতরণ করল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৫৬ জন যাত্রীসহ এআই৩৭৯ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ন’টায় থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়।

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমাতঙ্ক, জরুরি অবতরণ
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

থাইল্যান্ড: মাঝ আকাশে বোমাতঙ্ক। থাইল্যান্ডে জরুরী অবতরণ করল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১৫৬ জন যাত্রীসহ এআই৩৭৯ বিমানটি স্থানীয় সময় সকাল সাড়ে ন’টায় থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেয়। কিন্তু তারপর নির্দিষ্ট পথে না গিয়ে আন্দামান সাগরের দিকে ঘুরে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি ফিরে আসে থাইল্যান্ডে। ফুকেটেই জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানের ১৫৬ জন যাত্রীই সুরক্ষিত। বিষয়টা নিশ্চিত করা হয়েছে থাইল্যান্ড বিমানবন্দরের তরফে। তবে কীভাবে এমন বোমাতঙ্ক ছড়াল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ