Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, নিউ ইয়র্ক ও নেওয়ার্কে উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার

প্রবল তুষার ঝড়। ব্যাহত আমেরিকার জনজীবন। ইতিমধ্যেই স্কুল বন্ধের ঘোষণা করেছে প্রশাসন। চলতি পরিস্থিতিতে আজ মঙ্গলবার নিউ ইয়র্ক ও নেওয়ার্কে যাবতীয় উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া।

তুষার ঝড়ে বিপর্যস্ত আমেরিকা, নিউ ইয়র্ক ও নেওয়ার্কে উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রবল তুষার ঝড়। ব্যাহত আমেরিকার জনজীবন। ইতিমধ্যেই স্কুল বন্ধের ঘোষণা করেছে প্রশাসন। চলতি পরিস্থিতিতে আজ মঙ্গলবার নিউ ইয়র্ক ও নেওয়ার্কে যাবতীয় উড়ান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। এখনও পর্যন্ত প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। মঙ্গলবার উত্তরপূর্ব আমেরিকার বিভিন্ন অঞ্চলে তুষার ঝড়ের পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লুএস)। জানা গিয়েছে, গ্রেট লেকস অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তালিকায় রয়েছে ইন্ডিয়ানা, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া সহ বিভিন্ন শহর। এনডব্লুএস জানিয়েছে, প্রতি ঘণ্টায় দুই থেকে তিন ইঞ্চি বরফ পড়তে পারে। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আবহাওয়াবিদ ফ্র্যাঙ্ক পেরেরা জানান, শীঘ্রই ‘বম্ব সাইক্লোনে’ পরিণত হতে পারে এই তুষার ঝড়।

Advertisement

তুষারপাতের জেরে প্রবল সমস্যায় পড়েছেন নিউ ইয়র্কের বাসিন্দারা। সোমবার সকালে সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস। কমে গিয়েছে দৃশ্যমানতা। এহেন অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, ‘গত এক দশকে এমন ভয়াবহ তুষার ঝড় দেখেনি নিউ ইয়র্ক। বিনা প্রয়োজনে বাইরে না যাওয়ার অনুরোধ জানাচ্ছি।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ