Bartaman Logo
৯ জুন, ২০২৬

তিনটি অত্যাধুনিক দেশীয় ‘স্পাই প্লেন’ পাবে বায়ুসেনা, বরাদ্দ ১০ হাজার কোটি

তিনটি অত্যাধুনিক ‘স্পাই প্লেন’ পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার।

তিনটি অত্যাধুনিক দেশীয় ‘স্পাই প্লেন’ পাবে বায়ুসেনা, বরাদ্দ ১০ হাজার কোটি
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তিনটি অত্যাধুনিক ‘স্পাই প্লেন’ পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। এর জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করার পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। আকাশ থেকে মাটি সর্বত্র বিচরণ করতে পারবে এই স্পাই বিমানগুলি। গোপনে সেই ছবি তুলে দেবে বায়ুসেনার হাতে। এর মাধ্যমে বায়ুসেনার নজরদারি ক্ষমতা আরও বাড়বে। শত্রুপক্ষের রেডার স্টেশন, এয়ার ডিফেন্স ইউনিট সহ যে কোনও টার্গেটে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হবে। ‘অপারেশন সিন্দুর’-এর আবহে কেন্দ্রের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। 

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, গুপ্তচরবৃত্তির জন্য ব্যবহৃত আইস্টার সিস্টেমটি তৈরি করবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। বিমানগুলির সামগ্রিক সিস্টেম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করা হচ্ছে। আমেরিকা, ইজরায়েলের মতো কয়েকটি দেশে এধরনের উন্নতমানের‘স্পাই’ বিমান রয়েছে। আইস্টার সিস্টেম তৈরি হলে ভারতও সেই দেশগুলির তালিকায় নাম তুলবে। চলতি মাসের চতুর্থ সপ্তাহে উচ্চ পর্যায়ের একটি বৈঠকের আয়োজন করতে চলেছে প্রতিরক্ষা মন্ত্রক। সেখানেই এই প্রজেক্টটি সম্পর্কে আলোচনা হতে পারে বলে খবর।  

সম্পর্কিত সংবাদ