Bartaman Logo
৯ জুন, ২০২৬

আমেদাবাদ দুর্ঘটনা: কোনও পাইলটকে দোষারোপ করা হয়নি: কোর্ট

আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্টে কোনও পাইলটকে দোষারোপ করা হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র।

আমেদাবাদ দুর্ঘটনা: কোনও পাইলটকে দোষারোপ করা হয়নি: কোর্ট
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক তদন্তের রিপোর্টে কোনও পাইলটকে দোষারোপ করা হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে স্পষ্ট জানাল কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার পাইলট সুমিত সাভারওয়ালের বাবা পুষ্করাজ সাভারওয়াল সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। তদন্তকারী সংস্থা এএআইবির প্রাথমিক রিপোর্টে পাইলটদের দোষারোপ করা হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। সেই মামলায় কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছিল শীর্ষ আদালত। তার জবাবে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা জানিয়েছেন, দুর্ঘটনার দায় কারও উপর চাপিয়ে দেওয়া হয়নি। প্রাথমিক রিপোর্টে কারণ ব্যাখ্যা করা হয়েছে মাত্র। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এর আগেও বিবৃতিতে জানায়, কোনও ব্যক্তিবিশেষকে দোষী বলে মনে করা হচ্ছে না। পাশাপাশি কেন্দ্রের আইনজীবীর দাবি, এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করা হলে তদন্তের ক্ষতি হতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ