Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লিতে পৌঁছল আফগান কিশোর, কাবুল থেকে যাত্রা

বিমানকর্মীদের নজর এড়িয়ে কোনওক্রমে ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে ঢুকে পড়েছিল। ঘণ্টা দুয়েক সেই অবস্থাতেই আফগানিস্তান থেকে দিল্লি পৌঁছল এক কিশোর।

বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে দিল্লিতে পৌঁছল আফগান কিশোর, কাবুল থেকে যাত্রা
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নয়াদিল্লি: বিমানকর্মীদের নজর এড়িয়ে কোনওক্রমে ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টে ঢুকে পড়েছিল। ঘণ্টা দুয়েক সেই অবস্থাতেই আফগানিস্তান থেকে দিল্লি পৌঁছল এক কিশোর। রবিবার প্রকাশ্যে এসেছে ঘটনাটি। আর তাতেই চক্ষু চড়কগাছ কাবুলের কেএএম বিমানসংস্থার। কিশোরের দাবি, কৌতূহলের বশেই এই কাণ্ড ঘটিয়েছে সে। তবে বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। ইতিমধ্যেই ওই কিশোরকে উদ্ধার করে কাবুলে ফেরত পাঠানো হয়েছে। তার বাড়ি আফগানিস্তানের কুন্ডুজ শহরে।

Advertisement

রবিবার সকাল ১১ টার দিকে দিল্লি বিমানবন্দরে পৌঁছয় কেএএম এয়ারলাইন্সের বিমানটি। তারপরই ওই কিশোরকে এদিক-ওদিক ঘুরতে দেখেন বিমানকর্মীরা। তড়িঘড়ি কন্ট্রোলরুমে ফোন করে খবর দেওয়া হয়। তাকে জেরা করতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। বিমানকর্মীদের সে জানায়, প্রথমে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে কাবুল বিমানবন্দরে ঢুকে পড়েছিল। তারপর বিমানের ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টের কাছে লুকিয়ে পড়ে। জেরার পর ওই বিমানেই কাবুলে ফেরত পাঠানো হয়েছে তাকে। বিমানের ল্যান্ডিং গিয়ার কমপার্টমেন্টেও চিরুনি তল্লাশি চালানো হয়। তবে একটি ছোট্ট লাল রঙের স্পিকার ছাড়া আর কিছুই মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ