Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

পরামর্শ পূর্বসূরি রাকেশ শর্মার

রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ৪১ বছর পর ফের মহাকাশে ভারত। গোটা দেশের পাশাপাশি শুভাংশুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাকেশও।

পরামর্শ পূর্বসূরি রাকেশ শর্মার
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ৪১ বছর পর ফের মহাকাশে ভারত। গোটা দেশের পাশাপাশি শুভাংশুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাকেশও। উত্তরসূরীকে রাকেশের বার্তা, ‘আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। যতক্ষণ পারবে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখবে। আনন্দ কর।’ ১৯৮৪ সালের ৩ এপ্রিল রাশিয়ার সয়ূজ-টি-১১ মহাকাশযানে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে যান রাকেশ। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মহাকাশ থেকে ভারতকে বর্ণনা করতে বলায় উইং কমান্ডার রাকেশ বেছে নিয়েছিলেন কবি ইকবালের কবিতা, ‘সারে জাঁহাসে আচ্ছা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ