ওয়াশিংটন: ভারত-আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে সবার চোখ ছিল পুতিন ও ট্রাম্পের বৈঠকের দিকে। রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর শুল্ক নিয়ে কিছুটা হলেও সুর নরম করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবার তা নিয়েই ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ থামানোই একমাত্র লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের। তাই রাশিয়ার থেকে যে দেশ তেল কিনছে তাদের উপর চড়া হারে শুল্ক চাপিয়েছেন তিনি। যাতে মস্কোকে চাপে ফেলা যায় আর এই যুদ্ধে ইতি টানা যায়। এই কারণেই ভারতের উপরও ৫০ শতাংশ শুল্ক চাপানো হয়েছে।



