Bartaman Logo
১৮ জুন, ২০২৬

পার্কিং নিয়ে বচসায় অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে খুন

বাড়ির সামনে রাখা বাইকটি সরাতে বলেছিলেন। তা নিয়েই প্রতিবেশীদের সঙ্গে শুরু হয় বচসা। পরিণতি? নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল অভিনেত্রী হুমা কুরেশির তুতোভাই আসিফ কুরেশি (৪২)।

পার্কিং নিয়ে বচসায় অভিনেত্রী হুমা কুরেশির ভাইকে খুন
  • ৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাড়ির সামনে রাখা বাইকটি সরাতে বলেছিলেন। তা নিয়েই প্রতিবেশীদের সঙ্গে শুরু হয় বচসা। পরিণতি? নৃশংসভাবে কুপিয়ে খুন করা হল অভিনেত্রী হুমা কুরেশির তুতোভাই আসিফ কুরেশি (৪২)।  বৃহস্পতিবার রাতে দিল্লির এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিস।  দক্ষিণ-পূর্ব দিল্লির ভোগাল এলাকার বাসিন্দা  আসিফ। স্থানীয় রেস্তরাঁয় মাংসের জোগান দিতেন। বৃহস্পতিবার রাতে বাইক বাখা নিয়ে বচসায় রাস্তাতেই ছুরি দিয়ে একের পর এক কোপ মারা হয় আসিফকে। হাসপাতালে  নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ