Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

আমতায় শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ, প্রতিবাদী শিক্ষককে মার

বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ উঠল। প্রতিবাদ করায় এক শিক্ষক ও দুই শিক্ষিকাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে।

আমতায় শিক্ষিকাকে উত্যক্ত করার  অভিযোগ, প্রতিবাদী শিক্ষককে মার
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া : বিদ্যালয়ে যাওয়ার সময় শিক্ষিকাকে উত্যক্ত করার অভিযোগ উঠল। প্রতিবাদ করায় এক শিক্ষক ও দুই শিক্ষিকাকে হেনস্তা করার অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে আমতা থানার পূর্ব গাজিপুর জি কে বি আর উচ্চ বিদ্যালয়ের সামনে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে আমতা থানার পুলিস অভিযুক্ত যুবক সহ তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ওই শিক্ষিকা স্কুলে আসছিলেন। বিদ্যালয়ের ৫০ মিটার দূরে অভিযুক্ত যুবক ও তার সঙ্গীরা শিক্ষিকাকে উত্যক্ত করতে থাকে। অভিযোগ, সেইসময় সেখান দিয়ে বাইকে চেপে যাওয়া শিক্ষক দম্পতি ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক শিক্ষককে ব্যাপক মারধর করে। সেখানে থাকা দুই শিক্ষিকা শিক্ষককে বাঁচাতে এলে তাঁদের হেনস্তা করা হয় বলে অভিযোগ। এদিকে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিযুক্ত যুবককে মারধর শুরু করে। পরে তাকে স্টাফ রুমে আটকে আমতা থানায় খবর দেওয়া হয়। পুলিস বিদ্যালয়ে এসে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। এদিকে অভিযুক্ত যুবককে স্কুলে আটকে রাখার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষেভে ফেটে পড়েন। অভিযুক্তকে তাদের হাতে ছেড়ে দেওয়ার দাবি তুলতে থাকেন তাঁরা। পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর চৌধুরী জানান, অভিযুক্ত যুবক বিদ্যালয়ের স্কুল ছুট ছাত্র। এদিন সকালে ওই যুবক আমাদের বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্তক্ত করার সময় অন্য বিদ্যালয়ের এক শিক্ষক প্রতিবাদ করলে তাকে ওই যুবক ব্যাপক মারধর করে। এমনকি ওই শিক্ষককে বাঁচাতে গেলে আমাদের দুজন শিক্ষিকাকেও হেনস্থা করা হয়। তার মধ্যে একজন শিক্ষিকার হাতে চোট লেগেছে বলে জনান প্রধান শিক্ষক। তিনি জানান ঘটনায় আমি আমতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।   

Advertisement
সম্পর্কিত সংবাদ