Bartaman Logo
৯ জুন, ২০২৬

প্রেমিকাকে খুনের চেষ্টা, ৪৮ বছর পর গ্রেফতার অভিযুক্ত

প্রেমিকাকে খুন করতে চেয়েছিলেন। সেই ঘটনার ৪৮ বছর পর গ্রেফতার করা হল ৭১ বছর বয়সি অভিযুক্তকে। ১৯৭৭ সালে প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের রত্নাগিরির বাসিন্দা চন্দ্রশেখর মধুকর কালেকারের বিরুদ্ধে।

প্রেমিকাকে খুনের চেষ্টা, ৪৮ বছর পর গ্রেফতার অভিযুক্ত
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: প্রেমিকাকে খুন করতে চেয়েছিলেন। সেই ঘটনার ৪৮ বছর পর গ্রেফতার করা হল ৭১ বছর বয়সি অভিযুক্তকে। ১৯৭৭ সালে প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে মহারাষ্ট্রের রত্নাগিরির বাসিন্দা চন্দ্রশেখর মধুকর কালেকারের বিরুদ্ধে। তখন তাঁর বয়স ছিল ২৩ বছর। ঝামেলার জেরে মুম্বইয়ের কোলাবায় বান্ধবীকে ছুরি মারেন তিনি। গুরুতর জখম হলেও প্রাণে বেঁচে যান মহিলা। গ্রেফতার হন চন্দ্রশেখর। পরে জামিনে ছাড়া পান তিনি। তারপর উধাও হয়ে যান চন্দ্রশেখর। আদালত একাধিকবার পরোয়ানা জারি করলেও তিনি হাজির হননি। সেই কারণে তাঁকে অপরাধী হিসেবে ঘোষণা করে কোর্ট। নতুন করে তল্লাশি শুরু হয়। ৪৮ বছর পলাতক থাকার পর ধরা পড়ে অভিযুক্ত।

Advertisement
সম্পর্কিত সংবাদ