Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, জখম ৬

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। আহত হল ৬ জন পরীক্ষার্থী। আজ, শুক্রবার মাধ্যমিকের তৃতীয় দিনে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায়।

মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, জখম ৬
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। আহত হল ৬ জন পরীক্ষার্থী। আজ, শুক্রবার মাধ্যমিকের তৃতীয় দিনে দুর্ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, দুটি বাইকের গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে। জখম হয় ৬ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইতিমধ্যেই তাকে কলকাতায় পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরগাছিয়া প্রিয়নাথ পাঠশালার ওই ছাত্রদের সিট পড়েছিল হাঁটালের বিশালাক্ষ্মী হাইস্কুলে। পরীক্ষা শেষে দুটি বাইকে ফেরার সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। পিছনের বাইকটিও সেটির উপর আছড়ে পড়ে। স্থানীয়দের সাহায্যে আহতদের জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে একজন ছাত্রকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ