Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

লিভারপুলের উৎসবে দুর্ঘটনা

দীর্ঘ পাঁচ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল। রবিবার মরশুমের শেষ ম্যাচে ট্রফি হাতে পেতেই সমর্থকদের সঙ্গে তা ভাগ করে নিতে চেয়েছিলেন ফুটবলাররা।

লিভারপুলের উৎসবে দুর্ঘটনা
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: দীর্ঘ পাঁচ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছে লিভারপুল। রবিবার মরশুমের শেষ ম্যাচে ট্রফি হাতে পেতেই সমর্থকদের সঙ্গে তা ভাগ করে নিতে চেয়েছিলেন ফুটবলাররা। সেই মতো সোমবার হুডখোলা বাসে গোটা শহর ঘুরে বেড়িয়েছেন সালাহরা। প্রবল বৃষ্টি উপেক্ষা করেই উৎসবে শামিল হতে রাজপথে নেমেছিলেন হাজার হাজার মানুষ। তারই মধ্যে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ওয়াটার স্ট্রিটের কাছে ভিড়ের মধ্যে আচমকা বেপরোয়া গতিতে ঢুকে পড়ে একটি গাড়ি। তার ধাক্কায় রাস্তার দু’ধারে ছিটকে পড়েন পড়েন বহু মানুষ। পুলিস সূত্রের খবর, এই দুর্ঘটনায় আহত হয়েছে প্রায় ৫০ জন অনুরাগী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ