Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাজৌরিতে বিজেপির সভায় বিক্ষোভ এবিভিপির, জাতীয় পতাকার অবমাননার অভিযোগ

: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিজেপি-এবিভিপি দ্বন্দ্ব প্রকাশ্যে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বিজেপির সভায় ঢুকে বিক্ষোভ  দেখালেন একদল এবিভিপি সদস্য।

রাজৌরিতে বিজেপির সভায় বিক্ষোভ এবিভিপির, জাতীয় পতাকার অবমাননার অভিযোগ
  • ১২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাজৌরি: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিজেপি-এবিভিপি দ্বন্দ্ব প্রকাশ্যে। জাতীয় পতাকার অবমাননার অভিযোগে বিজেপির সভায় ঢুকে বিক্ষোভ  দেখালেন একদল এবিভিপি সদস্য। যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতারা। 

Advertisement

মঙ্গলবার রাজৌরি শহরের ডাক বাংলোর একটি পার্কে দলীয় সভার আয়োজন করেছিল বিজেপি। সেখানে জাতীয় পতাকা এদিক-ওদিক ছুঁড়ে ফেলা হয় বলে অভিযোগ আরএসএসের ছাত্র সংগঠনের। পরে ওই পতাকা তুলে নিয়ে এসে সোজা বিজেপির সভায় ঢুকে পড়েন এবিভিপি সমর্থকরা। পার্কে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে বলে স্লোগান দিতে থাকেন তাঁরা। তাঁদের প্রশ্ন, মাঠের চারদিকে কেন জাতীয় পতাকা ছুড়ে ফেলা হয়েছে? এই সময় উত্তেজিত এবিভিপি সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন স্থানীয় বিজেপি নেতা রাজিন্দর গুপ্তা। তিনি বলেন, আমরা জাতীয় পতাকার অসম্মান করার কথা ভাবতেই পারি না। এই অধিকার কারও নেই। পাশাপাশি এবিভিপি কর্মীদের উদ্যোগের প্রশংসাও করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ