Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি অভিষেকের

অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র সরকারকে পাল্টা নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিজেপি আত্মঘাতী গোল করে বসে আছে!

স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি অভিষেকের
  • ২৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্র সরকারকে পাল্টা নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিজেপি আত্মঘাতী গোল করে বসে আছে! স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফাও দাবি করলেন তিনি। সোমবার সংসদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে চড়া ভাষায় নিশানা করেন অভিষেক। বলেন, পহেলগাঁওয়ে জঙ্গিরা অস্ত্র নিয়ে ঢুকে পড়ল, কেন্দ্র সরকার কি ঘুমোচ্ছিল? তাদের কাছে কেন কোনও খবর ছিল না? মানুষ মেরে চলে গেল, অথচ জঙ্গিদের হদিস এখনও পাওয়া যায়নি। এই প্রসঙ্গেই অভিষেকের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইবি প্রধান ও বিএসএফের চিফের উচিত অবিলম্বে ইস্তফা দেওয়া। ব্যর্থতার জন্য আগে ওঁরা পদত্যাগ করুন, তারপর বাংলাকে নিয়ে অন্য প্রশ্ন করবেন। বিজেপি অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে বাংলাদেশীদের অনুপ্রবেশ ঘটছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, এর জন্য দায়ী কেন্দ্রের সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা বিএসএফ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যদি অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে, তাহলে তাদেরই দায় নিতে হবে, উপযুক্ত জবাব দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ