Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইস্তফা দিলেন আপ বিধায়ক

আম আদমি পার্টির বিধায়ক পদে ইস্তফা দিলেন আনমোল গগন মান। পাঞ্জাবের খারার আসনে জয়ী হয়েছিলেন এই বিখ্যাত গায়িকা। ইতিমধ্যে বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধোয়ানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি।

ইস্তফা দিলেন আপ বিধায়ক
  • ২০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: আম আদমি পার্টির বিধায়ক পদে ইস্তফা দিলেন আনমোল গগন মান। পাঞ্জাবের খারার আসনে জয়ী হয়েছিলেন এই বিখ্যাত গায়িকা। ইতিমধ্যে বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধোয়ানের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডলে এবিষয়ে আনমোল লেখেন, ‘আমার মন ভারাক্রান্ত। তা সত্ত্বেও রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, স্পিকার আমার ইস্তফাপত্র গ্রহণ করবেন। দলের জন্য আমার শুভেচ্ছা সবসময় থাকবে। পাঞ্জাব সরকার আম জনতার জন্য কাজ করবে এই আশা রাখি।’ ২০২২ বিধানসভা নির্বাচনে খারার কেন্দ্রে আপের টিকিটে নির্বাচিত হয়েছিলেন পাঞ্জাবি গায়িকা। ভগবন্ত মান মন্ত্রিসভায় একাধিক দায়িত্ব সামলেছেন। পর্যটন, সংস্কৃতি সহ একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন। তবে বছর রদবদলের সময় আর মন্ত্রিসভায় স্থান পাননি আনমোল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ