Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

নথি আধারও, বিহারের নির্বাচনী আধিকারিককে বার্তা কমিশনের

বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে। গত সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

নথি আধারও, বিহারের নির্বাচনী আধিকারিককে বার্তা কমিশনের
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিহার ও নয়াদিল্লি: বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে (এসআইআর) ব্যক্তিগত পরিচয়ের প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড গ্রহণ করতে হবে। গত সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। মঙ্গলবার এব্যাপারে বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে কমিশন জানিয়েছে, ভোটার তালিকায় নাম তোলা বা বাতিলের ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। 

Advertisement

গত সোমবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে শীর্ষ আদালত ফের জানায়, পরিচয় পত্র হিসেবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এর আগে ১১টি নথির তালিকা প্রকাশ করেছিল কমিশন। তাতে ভোটার কার্ড, রেশন কার্ড, রেসিডেন্স, কাস্ট সার্টিফিকেটের নাম ছিল। এবার তাতে ১২ নম্বর নথি হিসেবে আধারের নামও যুক্ত হল। মঙ্গলবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো চিঠিতে নির্বাচন কমিশন জানিয়েছেন, আধারকে শুধুই ব্যক্তিগত পরিচয় পত্র হিসেবে গ্রহণ করা হবে। কিন্তু, এটি কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণপত্র নয়। উল্লেখ্য, ১ আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল। তাতে প্রায় ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যায়। তারপরই বহু বাদ যাওয়া ভোটার তালিকায় নাম যুক্ত করতে আবেদন জানাচ্ছিলেন। কিন্তু, এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড গৃহীত না হওয়ায় সমস্যা তৈরি হচ্ছিল। অবশেষে সুপ্রিম নির্দেশের পর ব্যক্তিগত পরিচয় পত্র হিসেবে এই নথিকেও মান্যতা দিতে বলল কমিশন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ