Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালনায় ডিউটিরত এক পুলিশ কর্মীকে পিষে দিল ট্রাক

গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার ধাত্রীগ্রাম-নবদ্বীপ মোড় সংলগ্ন এসটিকেকে রোডে দুর্ঘটনা। ডিউটিরত অবস্থায় এক পুলিশ কর্মীকে পিষে দিল দ্রুতগতিতে আসা একটি ট্রাক। মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ রায়।

কালনায় ডিউটিরত এক পুলিশ কর্মীকে পিষে দিল ট্রাক
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার ধাত্রীগ্রাম-নবদ্বীপ মোড় সংলগ্ন এসটিকেকে রোডে দুর্ঘটনা। ডিউটিরত অবস্থায় এক পুলিশ কর্মীকে পিষে দিল দ্রুতগতিতে আসা একটি ট্রাক। মৃত পুলিশ কর্মীর নাম বিশ্বজিৎ রায়। তাঁর বাড়ি মেমারি থানার বিটরে গ্রামে। কালনা থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে কালনা থানার অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গে বিশ্বজিৎবাবু ধাত্রীগ্রাম-নবদ্বীপ মোড়ের কাছে ডিউটি করছিলেন। সেই সময় একটি দ্রুতগতিতে আসা ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। পুলিশ ঘাতক ট্রাকটির খোঁজে তল্লাশি শুরু করেছে। 

সম্পর্কিত সংবাদ