Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তরপাড়ায় পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর

উত্তরপাড়ায় পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক শিশুর
  • ৬ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়িতে ধাক্কা লেগে মৃত্যু হল এক শিশুর। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া পুরসভার ২২ নং ওয়ার্ডে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে র‍্যাফ। ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরপাড়া থানার পুলিসও। জানা গিয়েছে, শিশুটির নাম অংশ গড়। বাবার নাম অখিল গড়। অভিযোগ, ওই শিশুটিকে তার বাড়ির সামনেই এদিন পিষে দেয় উত্তরপাড়া পুরসভার আবর্জনা সাফাইয়ের গাড়ি। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আর তারপরেই এলাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। রাস্তা অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ