Bartaman Logo
১৬ জুন, ২০২৬

এসআইআরের কথা জানাই নেই বিহারের ৯০ শতাংশ পরিযায়ী শ্রমিকের: সমীক্ষা

বিহারে বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রতিবাদে সরব বিরোধী শিবির।

এসআইআরের কথা জানাই নেই বিহারের ৯০ শতাংশ পরিযায়ী শ্রমিকের: সমীক্ষা
  • ১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিহারে বিধানসভা ভোটের মুখে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রতিবাদে সরব বিরোধী শিবির। তারই মধ্যে এবার এই ইস্যুতে সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে এল। স্ট্র্যান্ডেড ওয়ার্কারস অ্যাকশন নেটওয়ার্ক (সোয়ান)-এর এই সমীক্ষায় ভিন রাজ্যে কর্মরত বিহারের ৩৩৮ জন পরিযায়ী শ্রমিকের মতামত নেওয়া হয়েছে। ‘ফর এ ফিউ ডকুমেন্টস মোর’ শীর্ষক সমীক্ষাটি চালানো হয়েছে ১৯ থেকে ২১ জুলাই। এতে জানা গিয়েছে, এই পরিযায়ীদের ৯০ শতাংশই এই কর্মসূচির কথা জানেনই না।

Advertisement

ভোটার তালিকা সংশোধনের এই বিশেষ অভিযানের কথা শুনে এক পরিযায়ী শ্রমিক আকাশ থেকে পড়েন। তাঁর বক্তব্য, ‘একটা ফর্ম পূরণ না করলে ভোট দিতে পারব না? এমন আবার হয় নাকি!’ বিহারের বৈশালী থেকে তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছেন ৪০ বছরের সুজিত রাম। তিনি বলেন, ‘বিহারে কাজকর্মের সুযোগ নেই বলে বাধ্য হয়েই এখানে এসেছি।’ সমীক্ষায় দেখা গিয়েছে, নির্বাচন কমিশন যে ১১টি নথির (আধার, ভোটার ও রেশন কার্ড ছাড়া) কথা বলেছিল, অংশগ্রহণকারীদের ৩৫ শতাংশের কাছেই তার একটিও নেই। তবে তাঁদের ৯৬ শতাংশের কাছে আধার কার্ড রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ