Bartaman Logo
১০ জুন, ২০২৬

৮ ব্যক্তিকে ফাঁসিয়ে বিয়ে, কয়েক লক্ষ হাতিয়ে গ্রেপ্তার

প্রথমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুত্ব। তারপর জীবনের করুণ কাহিনি শুনিয়ে বিশ্বাস অর্জন। ধীরে ধীরে সম্পর্কের জালে ফাঁসিয়ে বিয়ে।

৮ ব্যক্তিকে ফাঁসিয়ে বিয়ে, কয়েক লক্ষ হাতিয়ে গ্রেপ্তার
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নাগপুর: প্রথমে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুত্ব। তারপর জীবনের করুণ কাহিনি শুনিয়ে বিশ্বাস অর্জন। ধীরে ধীরে সম্পর্কের জালে ফাঁসিয়ে বিয়ে। তারপর সুযোগ বুঝে লক্ষ লক্ষ টাকা লুট করে একেবারে উধাও। একটা, দু’টো নয়। এইভাবেই প্রতারণা করে আটটি বিয়ে করে ফেলেছেন সামিরা ফতিমা। তবে নবম শিকার খোঁজের আগেই পুলিস নাগপুর থেকে তাঁকে গ্রেপ্তার করেছে। আগের আট স্বামীদের মধ্যে কারও কাছ থেকে ১০ লক্ষ, কারও কাছ থেকে ৩০ বা কারও কাছ থেকে ৫০ লক্ষ টাকাও আদায় করেছেন সামিরা। 

Advertisement

কীভাবে কাজ করত এই ‘প্রতারণা’ চক্র। তদন্তকারীরা জানতে পেরেছেন, নিশানায় থাকত সংখ্যালঘু সম্প্রদায়ের ধনী চাকরিজীবী বা ব্যবসায়ী। সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে নিজেকে অভাবী ডিভোর্সি মা হিসেবে পরিচয় দিতেন পেশায় শিক্ষিকা সামিরা। তাঁর সেই কথাতেই ফেঁসে গিয়েছেন বহু ব্যক্তি। তদন্তকারীরা জানাচ্ছেন, অন্তত ১৫ বছর ধরে এইভাবে নানা পুরুষকে ফাঁসিয়ে আসছেন সুশিক্ষিতা ওই মহিলা। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন। সেই চক্রের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। সামিরার শিকার এক ব্যক্তি জানিয়েছেন, তাঁর খোয়া গিয়েছে ৫০ লক্ষ টাকা। এমনকী রিজার্ভ ব্যাঙ্কের এক শীর্ষ অফিসারও সামিরার খপ্পরে বিপুল টাকা খুইয়েছেন। তদন্তকারীরা জানতে পেরেছেন, ম্যাট্রিমনিয়াল সাইট ব্যবহার করে তিনি ধনী ব্যক্তিদের ফাঁসাতেন। গত ২৯ জুলাই নাগপুরের টি-পার্লারে তাঁকে অবশেষে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, নবম শিকারের খোঁজ করতেই সামিরা ওই টি-পার্লারে গিয়েছিলেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ