Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝলসে মৃত ৭৯ যাত্রী

ভয়াবহ বাস দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও বাইকের সঙ্গে ধাক্কার পর অগ্নিকাণ্ড যাত্রীবাহী বাসে। এর জেরে বেঘোরে মৃত্যু হল ৭৯ জনের। তাদের মধ্যে ১৯ জনই শিশু।

আফগানিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনা, ঝলসে মৃত ৭৯ যাত্রী
  • ২১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কাবুল: ভয়াবহ বাস দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও বাইকের সঙ্গে ধাক্কার পর অগ্নিকাণ্ড যাত্রীবাহী বাসে। এর জেরে বেঘোরে মৃত্যু হল ৭৯ জনের। তাদের মধ্যে ১৯ জনই শিশু। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে আটটা নাগাদ হিরাট প্রদেশের গুজারা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বাসের যাত্রীরা ইরান থেকে বিতাড়িত হয়ে দেশে ফিরছিলেন।

Advertisement

হিরাটের প্রাদেশিক পুলিস প্রধান ইউসুফ সাঈদি জানিয়েছেন, ইরান সীমান্ত থেকে ওই যাত্রীরা কাবুলগামী বাসে উঠেছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রাক ও বাইকের সঙ্গে ধাক্কার পরই বাসটিতে দাউদাউ করে  আগুন জ্বলে ওঠে। চালক সহ বাসের ৮১ যাত্রীর মধ্যে মাত্র দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।  বাকি ৭৯ জনের আগুনে ঝলসে মৃত্যু হয়েছে। বেপরোয়া গতির জন্যই বাসটি দুর্ঘটনার মুখে পড়ে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। অনেকে আবার রাস্তার বেহাল দশাকে দায়ী করেছেন। উল্লেখ্য, আশ্রয়প্রার্থী ১৮ লক্ষের বেশি আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ইরান। পাকিস্তানও প্রায় দুই লক্ষ আফগান শরণার্থীকে দেশে ফেরত পাঠিয়েছে। এই সংখ্যা আগামীতে আরও বাড়বে বলে মনে করছে তালিবান সরকার। 

সম্পর্কিত সংবাদ