Bartaman Logo
১ জুলাই, ২০২৬

পুনের রেভ পার্টিতে আটক প্রাক্তন মন্ত্রীর জামাই সহ ৭

পুনের রেভ পার্টিতে হানা দিয়ে সাতজনকে আটক করল পুলিস। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খড়সের জামাই প্রাঞ্জল খেওলকরও।

পুনের রেভ পার্টিতে আটক প্রাক্তন মন্ত্রীর জামাই সহ ৭
  • ২৮ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

পুনে: পুনের রেভ পার্টিতে হানা দিয়ে সাতজনকে আটক করল পুলিস। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী একনাথ খড়সের জামাই প্রাঞ্জল খেওলকরও। এর জেরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরো ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিরোধীরা। শনিবার রাতে গোপন সূত্রে পুলিস খবর পায়, পুনের খারাড়ি এলাকার একটি স্টুডিও অ্যাপার্টমেন্টে রেভ পার্টি চলছে। সেখানে হানা দেন পুলিসের অপরাধ দমন শাখার আধিকারিকরা। তাঁরা দেখতে পান,  গাঁজা, মদ সহ একাধিক মাদক সহকারে পার্টি চলছে ওই জায়গায়। নিষিদ্ধ মাদক দ্রব্য বাজেয়াপ্তও করে পুলিস। পার্টিতে দু’জন মহিলা সহ মোট সাতজন ছিলেন। প্রত্যেককেই আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।  এনসিপি (শারদ) নেত্রী তথা প্রাঞ্জলের স্ত্রী রোহিনী বলেছেন, ‘ঘটনার পূর্ণ তদন্ত হোক। তবে এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি থাকলে তা সামনে আনা প্রয়োজন।’ খড়সেও এই ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি,  ‘পুলিসের এই তৎপরতার পিছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার।’ এদিকে শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেত্রী সুষমা আন্ধারে বলেন, ‘সরকারবিরোধী কণ্ঠ রোধ করার জন্যই এই ধরনের চক্রান্ত চলছে।’ যদিও পুলিস জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ