Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

বেঙ্গালুরুতে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, মৃত ৭

গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। আজ, শুক্রবার সকাল দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর হোসকোটের কাছে। পুলিশ সূত্রে খবর, সত্যভারা গ্রাম সংলগ্ন হোসকোট-দাবাসকোট জাতীয় সড়কে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি এসইউভি গাড়ির।

বেঙ্গালুরুতে জাতীয় সড়কে গাড়ি দুর্ঘটনা, মৃত ৭
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৭ জনের। আজ, শুক্রবার সকাল দুর্ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর হোসকোটের কাছে। পুলিশ সূত্রে খবর, সত্যভারা গ্রাম সংলগ্ন হোসকোট-দাবাসকোট জাতীয় সড়কে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি এসইউভি গাড়ির। এরপর ওই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িটি আবার ধাক্কা মারে অন্য কয়েকটি গাড়িকে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ট্রাকও। মোটের উপর দুর্ঘটনাটি ঘিরে জাতীয় সড়কে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।

Advertisement

স্থানীয়রা খবর দিলে অকুস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, দুর্ঘটনায় এসইউভি গাড়ির ৬ জন এবং মোটর বাইকের আরোহীর মৃত্যু হয়েছে। তারা সকলেই কোথানূর এবং বেঙ্গালুরুর বাসিন্দা বলে সূত্রের খবর। আপাতত মৃতদেহগুলি উদ্ধার করে হোসকোট সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান এসইউভি গাড়ির অতিরিক্ত গতির জন্যই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত। 

Advertisement
সম্পর্কিত সংবাদ