Bartaman Logo
৯ জুন, ২০২৬

ঝাড়খণ্ডে গ্রেপ্তার ৭ চীনা এজেন্ট

ঝাড়খণ্ড সিআইডির সাইবার ক্রাইম শাখার বড় সাফল্য। রাঁচির এক হোটেল থেকে গ্রেপ্তার সাত সাইবার অপরাধী। জানা গিয়েছে, চীনা সংস্থার ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করত এরা।

ঝাড়খণ্ডে গ্রেপ্তার ৭ চীনা এজেন্ট
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: ঝাড়খণ্ড সিআইডির সাইবার ক্রাইম শাখার বড় সাফল্য। রাঁচির এক হোটেল থেকে গ্রেপ্তার সাত সাইবার অপরাধী। জানা গিয়েছে, চীনা সংস্থার ভারতীয় এজেন্ট হিসেবে কাজ করত এরা। একাধিক সাইবার দুর্নীতির অভিযোগ রয়েছে এই দলের বিরুদ্ধে। অবশেষে পুলিসের জালে ধরা পড়ল সকলেই। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত ক্রমশ চিন্তার কারণ হয়ে উঠছে। দেশজুড়ে সাইবার প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সরকারের সচেতনতা প্রচার সত্ত্বেও অপরাধ কমার নামগন্ধ নেই। ফাঁদে পা দিয়ে সর্বশ্বান্ত হচ্ছেন অনেকেই। যার নেপথ্যে এমনই কিছু অপরাধী। তবে রাঁচির এই দলটি বিশেষ হওয়ার কারণ, চীনের সংযোগ। জানা গিয়েছে, এই সাতজন চীনা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত। দেশের বাইরে থেকে নির্দেশ আসত। সেইমতো কাজ করত এই এজেন্টরা। কখনও ডিজিটাল অ্যারেস্ট, কখনও আরও বড় কোনও জালিয়াতি লেগেই থাকত। ধৃতদের কাছ থেকে ১২টি মোবাইল, ১১টি ল্যাপটপ ও ১৪টি এটিএম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া ৬০টিরও বেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট কব্জা করেছেন গোয়েন্দারা। সেসব খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, ধৃতরা বিভিন্ন ভাড়া করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করত টাকা লেনদেনের জন্য। চীনের বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি যোগ ছিল তাদের। আরও কেউ এই দলের সঙ্গে জড়িয়ে আছে কি না সেই খোঁজ চলছে। জেরা চালিয়ে যাচ্ছেন গোয়েন্দারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ