Bartaman Logo
৯ জুন, ২০২৬

অন্ধ্রের খাদানে ধস, মৃত ৬ শ্রমিক

অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলায় খাদান দুর্ঘটনায় কমপক্ষে ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। জখমদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

অন্ধ্রের খাদানে ধস, মৃত ৬ শ্রমিক
  • ৪ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: অন্ধ্রপ্রদেশের বাপাটলা জেলায় খাদান দুর্ঘটনায় কমপক্ষে ছ’জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও ১০ জন। জখমদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শুক্রবার কাজ চলাকালীন আচমকা পাথর ধসে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান শ্রমিকরা। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার সময় ১৬ জন শ্রমিক কাজ করছিলেন। অধিকাংশই ওড়িশার বাসিন্দা। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকারী দলের সদস্যরা। শুরু হয় উদ্ধারকাজ। তবে শেষরক্ষা হয়নি।   ইতিমধ্যে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। 

Advertisement

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি নিরপক্ষে তদন্তের নির্দেশ দেন তিনি। দুঃখপ্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেসের প্রধান ওয়াইএস জগন্মোহন রেড্ডি। প্রশাসনের কাছে শ্রমিকদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার আর্জি জানান তিনি। জগন বলেন, ‘খাদানের একটি অংশ ধসে পড়ায় ওড়িশা থেকে আসা শ্রমিকদের মৃ্ত্যু হয়েছে। এখানে কাজের সন্ধানে এসেছিলেন তাঁরা। প্রিয়জনদের পাশে দাঁড়াতে গিয়ে প্রাণ হারালেন। ওঁদের পারিবার আজ নিঃস্ব। এই কঠিন সময়ে তাঁদের পাশে আছি।’

সম্পর্কিত সংবাদ