Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ত্রাণের গুদাম নিয়ে ৬ দফা নির্দেশিকা

বিপর্যয় মোকাবিলার ত্রাণসামগ্রী মজুত রাখার গুদামের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে জেলাশাসকদের ছ-দফা নির্দেশিকা পাঠাল নবান্ন।

ত্রাণের গুদাম নিয়ে ৬ দফা নির্দেশিকা
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপর্যয় মোকাবিলার ত্রাণসামগ্রী মজুত রাখার গুদামের সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করতে জেলাশাসকদের ছ-দফা নির্দেশিকা পাঠাল নবান্ন। যার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার জন্য নিরাপত্তারক্ষী নিযুক্ত করার নির্দেশ। সঠিকভাবে গুদামের রেজিস্টার খাতা বজায় রাখতে হবে। গুদামের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। অগ্নিনির্বাপণ ব্যবস্থাও বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ