Bartaman Logo
১০ জুন, ২০২৬

পশ্চিম এশিয়ায় নিহত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক

ইরান যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় মোট ৬ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ এক। শুক্রবার একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

পশ্চিম এশিয়ায় নিহত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক
  • ২১ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ইরান যুদ্ধের আবহে পশ্চিম এশিয়ায় মোট ৬ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ এক। শুক্রবার একথা জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। পাশাপাশি কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাসগুলি। 

Advertisement

গত ১৮ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াধে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। রিয়াধের ভারতীয় দূতাবাস সমাজমাধ্যমে জানিয়েছিল, ‘গত ১৮ মার্চের ঘটনায় ভারতীয় নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত। নিহতের পরিবারকে যাবতীয় সাহায্য করা হবে।’ পশ্চিম এশিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম আর মহাজন বলেছেন, ‘মোট ৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ। সৌদি আরব, ওমান, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। নিখোঁজ ভারতীয়কে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি নিহত ভারতীয়দের দেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।’
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েকদিনে পশ্চিম এশিয়ার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৩০ হাজারেরও বেশি ভারতীয়কে ফেরানো হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহি থেকে বেশ কয়েকটি বিমানে ভারতীয়দের ফেরানো হচ্ছে। সৌদি আরব ও কাতার থেকেও বিমান পরিষেবা চালু রয়েছে। আংশিকভাবে খোলা রয়েছে কাতারের আকাশসীমা। যদিও কুয়েত ও বাহরিন থেকে কোনো বিমান চলছে না। 

Advertisement
সম্পর্কিত সংবাদ